নবি মোর পরশমণি,নবি মোর হৃদয়ক্ষণি
মুহাব্বত আরবি শব্দ। শব্দটির বাংলা অর্থ ভালোবাসা। মুসলমানদের কাছে বিশ্বনবি হজরত মোহাম্মদ (সা.) ভালোবাসার সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। বিশ্বনবি মোহাম্মদ (সা.) কে ভালোবাসা ইমানের দাবি। স্ত্রী, সন্তান, মা-বাবা, আত্মীয়স্বজনের চেয়েও একজন মুসলমান বিশ্বনবি (সা.)কে বেশি ভালোবাসেন। এমন ভালোবাসা না থাকলে কেউ মুসলিম হতে পারে না। উল্লেখ্য, বিশ্বনবি হলেন হজরত মোহাম্মদ (সা.)। তিনি ‘মোহাম্মাদ’ এ জন্য যে, […]