সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

পবিত্র রমজান মাসের শুরুতেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদির খোবার শহরের আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ওই তিন প্রবাসী হলেন, বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। […]

আরো সংবাদ