অটোরিকশার চাপায় নাটোরে এক শিশুর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় অটোরিকশার চাপায় মোহাম্মদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কোয়ালিপাড়া মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার যোগিপাড়া গ্রামের আবু মুছার ছেলে ও যোগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলছিল মোহাম্মদ আলী। এসময় নাটোরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা […]