পোড়া গন্ধের খোঁজে গিয়ে বিদ্যুতের তারে মিলল শিক্ষার্থীর লাশ
প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী রহিমা আক্তার (১২)। বাসায় শিক্ষকের অনুপস্থিতিতে ঘরে বই-খাতা রেখে ছাদে যায় রহিমা। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিচে নামছিল না সে। এর মধ্যেই বাতাসে ভেসে আসে পোড়া গন্ধ। কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেল রহিমার ঝলসে যাওয়া লাশ। গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় আজ সোমবার বিকেলে […]