যমজ কন্যাসন্তানকে হত্যা করে পুকুরে ফেলে দেন মা
খুলনার তেরখাদায় যমজ শিশু হত্যার অভিযোগে মা কানিজ ফাতেমা কনাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুদের বাবা বাদী হয়ে তার স্ত্রী কানিজ ফাতেমা কনাকে আসামি করে মামলা করেছেন। […]