সেপটিক ট্যাংক থেকে বাবার গলাকাটা লাশ উদ্ধার, ছেলে আটক
নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে ষাটোর্ধ্ব ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, বাবাকে গলা কেটে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রেখেছিলেন একমাত্র ছেলে। গতকাল বুধবার দিবাগত রাতে সেখান থেকেই লাশটি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। রাজশাহী নগরের দামকুড়া থানার আসগ্রাম পাটনিপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ আলী (৬৫)। […]