গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
গাইবান্ধা সদর উপজেলায় আব্দুর রউফ (৪২) নামে নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বামুনিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি […]