কেশবপুরে সবজি ক্ষেতে চাষ করা গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে সবজি ক্ষেতে চাষ করা গাঁজা গাছসহ জালাল উদ্দিন (৩৪) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত ব্যক্তিকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে । থানা সূত্রে জানা যাই, রোববার গভীর রাতে কেশবপুর উপজেলার চিংড়া ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি […]

নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক। মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার নড়াইলের সদর উপজেলাধীন তালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টীম। শনিবার ২১ আগস্ট সন্ধায় মোঃ আব্দুর রহিম মোল্লা (৫০) নামে এক ব্যাক্তি কে গাঁজাসহ আটক করে। আটককৃত মোঃ আব্দুর রহিম (৫০) পিতাঃ মৃত সোহরাফ। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাহমুদ আলীপুর গ্রামের বাসিন্দা। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় নড়াইল সদর উপজেলাধীন তালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুর রহিম মোল্লা (৫০) কে আটক করে। এসময় আটকৃত ব্যক্তির নিকট থেকে অবৈধ নিষিদ্ধ ৫০০ (গ্রাম) গাঁজা উদ্ধার করেন। এবিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তবে আব্দুর রহিম বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে

আরো সংবাদ