নারীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, এসআইসহ ৩ পুলিশ সদস্য আটক
কক্সবাজার প্রতিনিধি: বসতবাড়িতে ঢুকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার সদর থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত তিন পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। সোমবার(১ মার্চ) বিকালে কক্সবাজার শহরের,১ নং ওয়ার্ড মধ্যম কুতুবদিয়া পাড়ায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। […]