ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক। সোমবার (৫ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় একটি দাওয়াতে আসেন রবার্ট ডিকসনসহ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা। ঐ বাসায় বৈঠকটি হয়েছে বলে দাবি করেন শাম্মী আহমেদ। […]

আরো সংবাদ