ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিসনের ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, একই দিনে ঢাকায় পৌঁছেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াংয়ের ঘণ্টাখানেক পরই মার্কিন সহকারী […]