১ জন কর্মী নিয়ে শুরু করে সাদিয়া চৌধুরী এখন কারখানার মালিক
সাদিয়া চৌধুরীর শুরু একজন কর্মী নিয়ে নিজবাড়ি থেকে। এখন তিনি ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা। রয়েছে নিজের কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৈরি করেছেন শতাধিক মানুষের কর্মসংস্থান। এখন চট্টগ্রাম নগরীতে সাদিয়া চৌধুরী বুটিক শিল্পের সফল উদ্যোক্তা হিসেবেই পরিচিত।