ইবি প্রেসক্লাবের সভাপতি হুরাইরা-সম্পাদক পাপ্পু
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু হুরাইরা সভাপতি এবং সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। […]