রাজশাহী-১ : মনোনয়নপত্র জমা দিয়ে জয়ের আশা সুলতানুল ইসলাম তারেকের
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। সোমবার দুপুরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কার্যালয়ে গিয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির […]