মক্কায় সেই শিশু হজযাত্রীর মর্মান্তিক মৃত্যু
সামাজিকমাধ্যমে ব্যাপক পরিচিত মিসরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইয়াহিয়ার এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী। ইয়াহিয়া মিসরের কাফর আল শেখ প্রদেশের বাসিন্দা। […]