অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা
জন্মের পর থেকেই মাহাথির মোহাম্মদ শারীরিকভাবে সমস্যায় ভুগছেন । তবুও দমে যাননি তিনি। সুদূর বগুড়া থেকে শনিবার হুইল চেয়ারে বসে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা দিতে এসেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। মাহাথির পরিবারের দ্বিতীয় সন্তান। এই বছর বগুড়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করেছেন। তার পিতা মো: ফজলুর রহমান, মা মোসা: জোসনা বেগম। […]