ইংলিশদের হোয়াইটওয়াশের মিশনে নামছে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। ইংলিশদের হোয়াইটওয়াশের মিশন। মঙ্গলবার (১৪ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে। এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। […]