সাড়ে ৪টায় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরে জয়টাকে অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার (২২ জুলাই ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মাঠে নামবে টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। একই সঙ্গে এ ফরম্যাটে বাংলাদেশের অতীত পারফরম্যান্সও বাংলাদেশকে বড় আশা দেখাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টির ৯টিই জিতেছে বাংলাদেশ। […]