অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতলো ইংল্যান্ড
ক্যানবেরায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো সফরকারীরা। বুধবার (১২ অক্টোবর) ক্যানবেরার মানুকা ওভালের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মালান। তার ৪৯ বলে খেলা ৮২ ও মঈন আলীর ২৭ বলে ৪৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। […]