দীর্ঘ হচ্ছে ইয়াসির মাঠে ফেরার অপেক্ষা
আরও দীর্ঘ হচ্ছে ইয়াসির আলি রাব্বি মাঠে ফেরার অপেক্ষা। পিঠের চোট থেকে সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ফিরিয়ে আনা হচ্ছে দেশে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন গত ১০ জুন পিঠে চোট পান ইয়াসির। এমআরআই […]