ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা কিউই পেসার বেনেটের

চলতি মৌসুম শেষে পেশাদারি ক্রিকেটে আর দেখা যাবে না নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেটকে। মঙ্গলবার অবসরের কথা জানিয়ে দেন ৩৫ বছর বয়সী তারকা। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন বেনেট। এছাড়া ১৯ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলে মোট ৪৩ উইকেট নিয়েছেন তিনি। ২০১০ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বেনেটের। […]

আরো সংবাদ