মেয়েকে সৎকার করে এসে মাঠে নামলেন বিষ্ণু সোলাঙ্কি
নিজের ফুটফুটে মেয়েকে হারানোর শোকে কাতর ছিলেন। শোকে পাথর হয়েও দায়িত্ব পালনে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ক্রিকেটার। শুধু নামলেনই না; হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এমন অবিশ্বাস্য দৃষ্টান্ত দেখিয়েছেন ভারতের ক্রিকেটার বিষ্ণু সোলাঙ্কি। রঞ্জি ট্রফিতে শনিবার চণ্ডিগড়ের বিপক্ষে বারোদার হয়ে ব্যাট হাতে নামেন বিষ্ণু। ১৬১ বলে ১০৪ রান করে আউট হন তিনি। তার সেঞ্চুরির ওপর […]