জাতীয় সংসদের অধিবেশন বসছে ৩০ অক্টোবর

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর (রোববার) থেকে। বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি। ৩০ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হবে। এর আগে, গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। […]

আরো সংবাদ