উত্তরাখণ্ডে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার মাউন্ট দ্রোউপদী কা ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে কমপক্ষে ১০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম মঙ্গলবার কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানায়। এনআইএম-এর প্রিন্সিপাল কর্নেল অমিত বিষ্ট জানান, নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর ৩৪ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহী ও সাতজন প্রশিক্ষকের একটি দল ফেরার সময় এক তুষারধসের কবলে পড়ে। তিনি জানান, ১০টি […]