সাবিনাদের শিরোপা জয়ে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের উল্লাসে মাতোয়ারা সাবিনা খাতুনরা। এই চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের দশরথ স্টেডিয়ামে আজ সোমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে ২ গোল […]