প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন। আজ (মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর) দেশটির রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অনার প্রদান করা হয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। সেখানে ২ দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে […]