সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গণভবনে সরকার প্রধানের সাক্ষাৎ পেতে যাচ্ছেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ছয় মাস হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। […]