ক্রেনচালকসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে মামলা
রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি করা হয়েছে ক্রেন পরিচালনাকারী চালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের। এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানায় নিহত ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন মামলার বিষয়টি […]