প্রস্তাবিত বাজেটে ৭.৫% প্রবৃদ্ধি ধরা হয়েছে
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্থমন্ত্রী বাজেট পেশ শুরু করেন।