মালয়েশিয়ায় কর্মী যাবে চলতি মাসেই, সর্বনিম্ন বেতন ৩০ হাজার
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বাংলাদেশি কর্মীরা জুন মাস থেকেই মালয়েশিয়ায় যেতে পারবেন। সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা (১৫০০ রিংগিত) বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান ও দেশটির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। […]