সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে যা বললেন ট্রুডো
এবার সুইডেন ও ফিনল্যান্ডের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তিনি। জানান, দেশ দুইটির এ সংক্রান্ত প্রচেষ্টায় সমর্থন দেবে কানাডা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাস্টিন ট্রুডো বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলাপ আলোচনা চলছে। […]