নিজেকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ঘোষণা চাওয়া রিট খারিজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে নিজের নাম গোষণা চেয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালত বলেন, এ রিট গ্রহণযোগ্য নয়। আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নিজেই শুনাতে ছিলেন। […]