বাংলাদেশের গণমাধ্যম ‘পক্ষপাতদুষ্ট- রাশিয়া
বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতায়েত্সকি। তার দাবি, ঢাকার কয়েকটি সংবাদমাধ্যম পশ্চিমা গণমাধ্যমের মতো রাশিয়াবিরোধী পক্ষপাতদুষ্ট খবর প্রচার করছে। ঢাকার একটি পিআর এজেন্সি রোববার রাষ্ট্রদূতের চিঠিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠায়। পরদিন সেটি দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়, যা ডয়চে ভেলেকে নিশ্চিত করে রাশিয়ান দূতাবাস। রাষ্ট্রদূত আলেকজান্ডার […]