ঢাবি ছাত্রীর মৃত্যু: স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া। বনানী থানার ওসি জানান, ইলমার বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে হত্যা মামলাটি করেন। […]