সদরঘাটে যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে ভয়াবহ আগুন
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রোববার (২৭ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ১০টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ৩ মিনিটের মধ্যেই তিনটি ইউনিট পাঠানো হয়। […]