চলমান-ভাসমানদের সৌজন্যে নতুনধারার ইফতার
চলমান-ভাসমানদের সৌজন্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির ইফতার কর্মসূচি পালিত হয়েছে। অন্যান্য বছরের মত ধারার মাসব্যাপী ইফতার কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে পুরানা পল্টন, তোপখানা রোডসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী […]