ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে পারবে না: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, এ বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মুনিবুর রহমান বলেন, এবার ঈদে রাজধানী ছাড়ছে ১ থেকে সোয়া কোটি মানুষ। তাদের যাত্রা ও ফিরে আসা […]