মণিরামপুরে ইউএনওর উদ্যোগে এতিম শিশুদের কম্বল উপহার
মণিরামপুর প্রতিনিধি: সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা গ্রামের ‘মাস্টার ইসমাইল হোসেন হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা’র শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রজিউল্লাহ খান, উপজেলা নির্বাচন অফিসার […]