বাংলাদেশের সঙ্গে এমওইউ করতে চায় বতসোয়ানা

বাংলাদেশের সঙ্গে কৃষি ও চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ বতসোয়ানা। রোববার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির কৃষিমন্ত্রী ফিদেলিস মালাও’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় বতসোয়ানা এ আগ্রহ প্রকাশ করে। […]