সয়াবিন তেল এখনও চড়া দামে বিক্রি হচ্ছে
দেশের বাজারে এখনও ভোজ্যতেল সয়াবিন বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮০ থেকে ২০০ ক্রয় করছেন ভোক্তারা। চড়া দামের বাজারের লাগাম টেনে ধরতে অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অধিদফতররের বিশেষ অভিযান করা হয়েছে। তিনি বলেন, রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়ত ও যাত্রাবাড়ীর ভোজ্যতেলের পাইকারি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। […]