মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ জাতিসংঘে জানানো হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে। প্রয়োজনে অভিযোগ জানানো হবে জাতিসংঘে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কোনার পাড়া সীমান্তে মিয়ানমারের ছোড়া ৪টি মর্টার শেলের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত […]