নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা
ম্যাচটি ছিল আদতে আনুষ্ঠানিকতার। মাঠের লড়াইয়েও ছড়াল না উত্তেজনা। ভানিদু হাসারাঙ্গা, লাহিরু কুমারাদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডস গুটিয়ে গেল পঞ্চাশের আগেই। বাকিটা সারলেন কুসল পেরেরা। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে লঙ্কানদের জয় ৮ উইকেটে। শারজাহর কিছুটা মন্থর উইকেটে শুক্রবার নেদারল্যান্ডস ১০ ওভারে অলআউট হয় ৪৪ রানে। শ্রীলঙ্কা সেটি পেরিয়ে […]