ব্যতিক্রমী বর্ষবরণ ঠান্ডা পানিতে ২০২২টি ডুব দিয়ে

বর্ষবরণ করতে একটা-দুটো নয়, ঠান্ডা পানিতে টানা ৪৫ মিনিট ধরে ২০২২টি ডুব দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানায়, গতকাল শনিবার (০১ জানুয়ারি) নববর্ষকে স্বাগত জানাতে বিষ্ণুপুরের লালবাঁধের হিমশীতল পানিতে পরপর ২০২২ টি ডুব দিয়েছেন সদানন্দ নামে এক যুবক। যতদিন বাঁচবেন ততদিন এভাবেই বর্ষবরন করবেন বলে মনস্থির করেছেন তিনি। সদানন্দ বলেন, […]