সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না : মির্জা ফখরুল
পটুয়াখালীর পায়রায় বৃহৎ বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। […]