সালথায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় মনিরা আক্তার (১৪) নামের এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী মনিরা আক্তার উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের পূর্বপাড়ার মোঃ দেলোয়ার শেখের একমাত্র কন্যা। বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এই ঘটনা ঘটে। মনিরা আক্তার বাউষখালি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। […]