মুক্তা রানী বর্মনের  হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক সময়ে  নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার ১০ম শ্রেণীর শিক্ষার্থী মুক্তা রানী বর্মন একই উপজেলার মো: কাউসার এর প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ ( ০৪.০৫.২৩), রোজ বৃহস্পতিবার, জাতীয় প্রেসক্লাব, ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট প্রতিবাদ সমাবেশ করেছে।। সংগঠনের বক্তারা বলেছেন, মুক্তা রানীর ঘটনায় প্রথম ও শেষ নয়। […]