অমিক্রনের ঢেউ মহামারি শেষ হওয়ার লক্ষণ
করোনাভাইরাসের অমিক্রন ধরনটি যেভাবে ছড়াচ্ছে, তাতে মনে হচ্ছে করোনা মহামারি শেষ হতে চলেছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) গত মঙ্গলবার এ কথা বলেছে। তবে কোভিড এখনো মহামারি রূপেই রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। সাধারণ মানুষকে বারবার বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে মহামারি নিয়ন্ত্রণ টেকসই কোনো কৌশল নয় বলেও মনে করে ইএমএ। খবর এএফপির। […]