এবার পেগাসাসকে বিধিনিষেধ দিলো যুক্তরাষ্ট্র
ফোনে আড়িপাতা ও বিভিন্ন উপায়ে নজরদারির অভিযোগে পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলের এনএসও গ্রুপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্তৃপক্ষ এ বিধিনিষেধ আরোপ করে। দেশটির সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের ফোনে আড়ি পাততে স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল নিশ্চিত হয়ে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির। বিশ্বের হাজারো মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নির্বাহীকে […]