গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মায়দুল ইসলাম মিঠু। বৃহস্পতিবার (২ নভেম্বর) গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান,তার মেয়ে খাদিজা বেগমের সঙ্গে মায়দুল ইসলামের বিয়ে […]