পূজাকে নিয়ে লাদাখে ছুটলেন সালমান
বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী পূজা হেগড়ে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গতকাল রাতে মুম্বাইয়ের ব্যক্তিগত এয়ারপোর্টে এই দুই তারকাকে দেখা যায়। আর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ভুল করেননি পাপারাজ্জিরাও। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভাইজান’। ভারতের লাদাগের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হবে। আগামী ৪ দিন গানের শুটিং করবেন সালমান-পূজা। […]